কয়েকদিনের ভারী বৃষ্টিতে মাগুরায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । ফলে বিভিন্ন আবাসিক ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে । পানি নিষ্কাশনের সুষ্ঠু পথ না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে ।
জানা গেছে, কয়েকদিনের বৃষ্টিতে মাগুরায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাগুরা-যশোর সড়কের পাশে ভায়না আছিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। এই বিদ্যালয়ের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা/ড্রেন না থাকায় বৃষ্টি হলে বিদ্যালয়ের মাঠে হাঁটু সমান পানি জমে থাকে। গত কয়দিনের বৃষ্টিতে বিদ্যালয়ের ক্যাম্পাসটি পানিতে তলিয়ে গেছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে। মাগুরা হাসপাতাল পাড়া, হাসপাতালের প্রবেশ পথসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি জমে থাকার ফলে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে । দ্রুত পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ করা প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন
ইত্তেফাক/নূহু
