বিরামপুরে অটো চাপায় শিশু নিহত

আপডেট : ১৯ মে ২০১৮, ১২:২৩
 
বিরামপুর উপজেলার কাটলা বাজার সংলগ্ন মাধবপাড়া গ্রামে শনিবার দুপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় এক শিশু নিহত হয়েছে।
 
জানা গেছে, মাধবপাড়া গ্রামের সাহাঙ্গীর হোসেনের পুত্র সোহাগ (৭) রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে বিরামপুর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে।
 
হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
 
ইত্তেফাক/এএম