বিজয়নগরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৯ মে ২০১৮, ১৩:৪৯
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শনিবার সকালে আব্দুল মান্নান (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার কালাছরা গ্রামের আব্দুল করিমের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে উপজেলার সেজমুড়া রেল স্টেশনের নিচের পানি থেকে কালাছরা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র আব্দুল মান্নানের লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় মেম্বার বাছির মিয়া বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় সে বাড়ির লোকদের অনুরোধে কালাছরা রুপা নদীর পাশ থেকে কাটা ধান আনতে গেলে পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে খবর পেয়ে পুলিশ রেল লাইনের নিচের পানি থেকে তার লাশ উদ্ধার করে।
 
এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃষ্টির আগ মুহূর্তে কাটা ধান আনতে গিয়ে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/এসএস