কিউবায় বিমান দুর্ঘটনায় দুই দিনের জাতীয় শোক

আপডেট : ১৯ মে ২০১৮, ১৪:২৯
 
কিউবায় রাষ্ট্রীয় বিমান সংস্থার একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০৭ জনের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। শনিবার ভোর ৬টা (১০০০ জিএমটি) থেকে রবিবার মধ্য রাত পর্যন্ত শোক পালন করা হবে।
 
কমিউনিস্ট পার্টি নেতা ও সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো বলেছেন, দেশব্যাপী জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
 
প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল বলেছেন, প্রায় ৪০ বছরের পুরানো বোয়িং ৭৩৭ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনার তদন্ত চলছে।
 
শুক্রবার এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ক্রুসহ মোট ১১০ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ