বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এস এম আব্দুর রশিদ (৮২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে চার ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও সহযোদ্ধা রেখে গেছেন।
আজ শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার উত্তর গোটাপাড়া ঈদগাঁহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশাসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গোটাপাড়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/এসএস
