চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের শৌচাগার থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে শনিবার এসব সোনার বার উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জাহান বলেন, ফ্লাইটটির শৌচাগার থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এই সোনার ওজন ৫ কেজি ২৬৫ । এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ইত্তেফাক/ইউবি
