চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

আপডেট : ১৯ মে ২০১৮, ১৮:১৭
বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম (৫০) নামে এক বিদ্যুৎকর্মী মারা গেছে। শনিবার নগরীর কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবুল কালাম একই এলাকার মোহাম্মদ আলীর পুত্র।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানায়, এক গ্রাহকের বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন কালাম। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
ইত্তেফাক/ইউবি