গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পশ্চিম সোনারায় গ্রামের আমরুল ইসলামের মেয়ে সুমনা (৫) ও একই গ্রামের রওশন আলীর মেয়ে রিফাহ্ (৫) একই গ্রামের আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন পুকুরে পড়ে তারা মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/এসএস
