টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘাটাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফতেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন ওই এলাকার মৃত আবদুল বাছেদের ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে দুলাল বাড়ির রান্নাঘরে বিদ্যুতের লাইনে কাজ করছিল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল পৌরসভার প্যানেল মেয়র লিটন সরকার কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
