ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে নতুন বাজার এলাকায় শনিবার (১৯ মে) দুপুরে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে নারায়ন চন্দ্র দাস (৪৮) নামে এক ব্যক্তির। তিনি গৌরীপুর পৌরসভার চকপাড়া এলাকার স্বর্গীয় বিপিন দাসের পুত্র।
নিহতের বড় ভাই কৃষ্ণ দাস জানান, ওইদিন দুপুরে নারায়ন জাম পাড়ার জন্য ওই এলাকায় একটি জাম গাছে ওঠেন। এ সময় গাছের ডাল ভেঙে তিনি মাটিতে পড়ে যান। মারাত্মক আহত অবস্থায় নারায়নকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৬ টায় তার মৃত্যু হয়।
শনিবার দিবাগত রাত ১ টায় স্থানীয় চকপাড়া শ্মশানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
ইত্তেফাক/নূহু
