সাভারে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ মে ২০১৮, ১৭:৪৭
সাভারে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ছাত্রের নাম ইয়াসিন আশিক (১৫)। রবিবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। সে স্থানীয় শাহীবাগ এলাকার ল্যাবরেটরি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
 
পুলিশ জানায়, দুপুরে নিজ ঘরে ইয়াসিন আশিকের লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত স্কুলছাত্র ইয়াসিন  মজিদপুর এলাকার মোঃ আজাব হোসেনের ছেলে।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে ওই ছাত্রের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
 
ইত্তেফাক/নূহু