নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রামচন্দ্রপুর গ্রামের গোলজার শেখ (৪৫) ও মূলদাইড় গ্রামের কালাম ভুইয়া (৪২)।
শনিবার (১৯ মে) গভীর রাতে সদর থানার রামচন্দ্রপুর এলাকা থেকে প্রথমে গোলজার শেখকে এবং রবিবার (২০ মে) সকালে কালামকে (৪২) গ্রেফতার করে।
সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত গোলজার ও কালাম বালিয়াডাঙ্গা গ্রামে ডাকাতির কথা স্বীকার করেছে। এ ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা যায়, গত ১৪ মে গভীর রাতে ডাকাতরা নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ইদ্রিস আলীর ঘরে ঢুকে আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার, এক লাখ ৫৭ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়।
ইত্তেফাক/নূহু
