মেলান্দহের রোভার স্কাউট মেহেদী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

আপডেট : ২১ মে ২০১৮, ১২:২৫
মেলান্দহের রোভার স্কাউট মো. মেহেদী হাসান বয় স্কাউট অব আমেরিকার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তিনি আগামী বৃহস্পতিবার (২৪ মে) বাংলাদেশ ত্যাগ করবেন।
 
মেহেদী বাংলাদেশ স্কাউটসের পক্ষে জর্জিয়ার আটলান্টায় উডর‌্যাফ স্কাউট ক্যাম্পে ইন্টারন্যাশনাল ক্যাম্প স্টাফ হিসেবে ২ মাস অবস্থান করবেন।
 
তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক সচিত্র সাংবাদিক পত্রিকার মধ্যদিয়ে শিশু সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে শিশু সাংবাদিক হিসেবে জাতিসংঘের শিশুকিশোর বিষয়ক পত্রিকা হ্যালো ডট কম বাংলাদেশ স্কাউটসের পত্রিকা মাসিক অগ্রদূতে কাজ করেছেন।
 
ময়মনসিংহ পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের মাধ্যমে তার স্কাউটিং-এ হাতেখড়ি। পরে ময়মনসিংহ মুক্ত স্কাউট দলের সদস্য নির্বাচিত হন। এছাড়াও বাংলাদেশ স্কাউটসের আজীবন সদস্য।মেহেদী সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করছেন। তিনি উপজেলার কামদেববাড়ির মো. খলিলুর রহমানের ছেলে।
 
ইত্তেফাক/আরকেজি