৩য় বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ ২৩ মে শুরু

আপডেট : ২১ মে ২০১৮, ১৮:১৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের তৃতীয় বর্ষ অনার্স (বিশেষ) অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ অনলাইনে আগামী ২৩ মে থেকে শুরু হয়ে ২৪ জুন পর্যন্ত চলবে।
 
ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
 
ইত্তেফাক/নূহু