হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২১ মে ২০১৮, ১৭:৪৭
হাটহাজারীতে আছমা আকতার মনি (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।  রবিবার রাত আনুমানিক নয়টার দিকে আমান বাজার এলাকার নুরন্নবী চৌধুরী বাড়ির টিনসেডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
থানা সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ পাহাড়তলী আমান বাজার জয়নব কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে নুরন্নবী চৌধুরী বাড়ির টিনসেডের ভাড়া বাসায় লোহার এঙ্গেলের সঙ্গে এ গৃহবধূর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
 
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল নির্ণয়ের পর মর্গে পাঠানো হয়। নিহত গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম। তার বাড়ি মিরসসরাই উপজেলার বিজলি হাজীবাড়ি। এ ঘটনায় একটি অপমুত্যু  মামলা দাখিল করা হয়। মামলা নং ১২/১৮।
 
এসআই আসাদ বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্ত করে বলা হবে।
 
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে জানান, ময়নাতদন্তের পর আসল ঘটনা কি তা জানা যাবে?
 
ইত্তেফাক/নূহু