কুমিল্লায় বহুতল ভবনে আগুন

আপডেট : ২১ মে ২০১৮, ২১:৪৭
কুমিল্লার একটি ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাগিচাগাঁও এলাকার বাবুল ভুঁইয়ার মালিকাধীন বহুতল ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
ভবনের মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাগিচাগাঁও এলাকার একটি ভবনের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে  আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি