নাগেশ্বরীতে তিন কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ২২ মে ২০১৮, ১৫:২৩
নাগেশ্বরীতে গ্যাস সিলিন্ডারে তিন কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় ১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, সোমবার বিকেল সোয়া ৩ টায় এস.আই. তোজাম্মেল হক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রামখানা দীঘিরপাড় বাজার থেকে দক্ষিণ রামখানা ভূইয়াটারী গ্রামের হাফেজ নিজাম উদ্দিনের ছেলে আব্দুল কাদেরকে (২৫) আটক করে। এ সময় সে ওমেরা এলপি গ্যাস সিলিন্ডারে বিশেষ কায়দায় ৩ কেজি গাঁজা ভরে নিয়ে যাচ্ছিল। পরে থানায় নিয়ে গিয়ে সিলিন্ডারের তলা কেটে গাঁজা উদ্ধার করা হয়। 
 
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির উল ইসলাম চৌধুরী জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় মামলা দিয়ে আটক কাদেরকে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু