শাহজাদপুরে এক মিষ্টির দোকান মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানের ৪র্থ দিন সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
সোমবার বিকালে ইউএনওর নেতৃত্বে সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ হাসিব সরকার, অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়াসহ ভ্রাম্যমান আদালত বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে।
এ সময় সকল ব্যাবসায়ীকে পণ্যমূল্য নির্ধারণ ও পরিবেশের ব্যাপারে সতর্ক করা হয়। পরে দারিয়াপুর বাজারের সাহা মিষ্টান্ন ভাণ্ডারে স্যাঁৎস্যাঁতে ও নোংরা পরিবেশের মিষ্টি তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯/৪৫ ও ৫৩ ধারায় এ জরিমানা করা হয়।
পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং করায় উপজেলা ও থানা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে শাজাদপুরবাসী।
ইত্তেফাক/নূহু
