মেহেরপুর মুজিবনগর থানায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাজা সহ শাহানাজ নামের এক নারীকে আটক করেছে। গতকাল সোমবার রাতে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বাগোয়ান ইউনিয়নর জয়পুর গ্রামের আলামিন হোসেন এর বাড়ি অভিযান চালায় পুলিশ। এসময় শাহানাজের কাছে থেকে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা হয়েছে।
আরও জানা গেছে, আটককৃত শাহানাজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের আলামীন হোসেনের স্ত্রী।
ইত্তেফাক/এসএস
