সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২২ মে ২০১৮, ১৬:৩৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।
 
জানা গেছে, গতকাল সোমবার উত্তর শ্রীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শোয়াইব (৫) তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর আজ দুপুরে একই গ্রামের তিস্তার পাড়ে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে লাশ দাফন করার অনুমতি দেয়।
 
ইত্তেফাক/এসএস