গৌরীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২২ মে ২০১৮, ১৬:৪৮
মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপের কামড়ে শরীফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার সময় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শরীফ রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের সাইফুল ইসলামের পুত্র।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন রাতে রামগোপালপুর বাজার মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে তাকে বিষাক্ত সাপে দংশন করে। পরে স্থানীয় ওঝা ফরিদুর রহমান সাপের বিষ নামাতে ঝাড়-ফুক করেও শরীফকে বাঁচাতে পারেননি। ওই রাত সাড়ে ৩টার সময় শিশুটি মারা যায়।
 
ইত্তেফাক/নূহু