বগুড়ায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২২ মে ২০১৮, ১৭:৪৫
বগুড়ায় যুবদল নেতা ঠান্ডু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম ওরফে কিলার শফিককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
 
বগুড়া সদর থানার ওসি জানান , শফিক একদশক আগে যুবদল নেতা ঠান্ডু হত্যা মামলায় যাবজ্জীবন এবং বগুড়া পৌরসভার প্যানেল মেয়র সামসুদ্দিন শেখের ওপর বোমা হামলা মামলায় ১০ বছরের সাজা পাওয়া আসামি হলেও সে এতদিন পলাতক ছিল। তবে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের চলমান গ্রেফতার অভিযান চলাকালে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে চলমান রঞ্জু, সোহাগ, উজ্জল হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে আজ মঙ্গলবার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
 
গ্রেফতারকৃত শফিক যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকলেও সদ্য সাবেক এক শীর্ষ যুবলীগ নেতার শেল্টারে থেকে কিলিং মিশন চালাতো বলে এতদিন পুলিশ তাকে ধরেনি বলে অভিযোগ রয়েছে।
 
ইত্তেফাক/এসএস