ময়মনসিংহের নান্দাইলে আদালতের নির্দেশে কবর থেকে এক নারীর লাশ উত্তোলন করেছে থানা পুলিশ। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ মঙ্গলবার দুপুরে নান্দাইলের আচারগাঁও এলাকার আঞ্জুমান কবরস্থান থেকে ওই নারীর লাশটি তোলা হয়েছে।
গত ৫ মার্চ নান্দাইলের পাছদরিল্লাহ এলাকার দুল্লিবিল থেকে থানা পুলিশ এক অজ্ঞাত নারীর (৬০) মৃতদেহ উদ্ধার করে। পরে তাকে অজ্ঞাত হিসেবে কবর দেয়া হয়।
পরে জানা যায়, ওই নারীর নাম খোরশেদা বানু। বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালী গ্রামে। জমি সংক্রান্ত বিরোধে তাকে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় স্থানীয় খোকন মিয়া নামে এক মেম্বার গ্রেফতার হলে এ তথ্য বেরিয়ে আসে। এ বিষয়ে ওই নারীর ছেলে করিমগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন।
নান্দাইল মডেল থানার এস. আই. লিটন ও এস. আই. জালাল লাশ উত্তোলনের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
