ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেলের বাজার নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত (৩০) এক ট্রাকচালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘণ্টা খানেক যান-চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায়, আজ সকালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাক ও সিলেট থেকে ঢাকাগামী বৈদ্যুতিক খুঁটি বুঝাই ট্রাক মহাসড়কের মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্রই উভয় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকদুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন।
হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ইত্তেফাক/এসএস
