পঞ্চগড়ে বিশেষ কেমিক্যাল মেশানো প্রায় পাঁচ হাজার কেজি পাকা আম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২২ মে) বিকেলে শহরের রাজনগর হাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে এসব আম জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ে সহকারী পরিচালক হেলাল উদ্দিন বলেন, ‘এখনও আমের মৌসুম শুরু হয়নি। অসাধু ব্যবসায়ীরা কাঁচা আমে বিশেষ কেমিক্যাল মিশিয়ে পাকা রং করে গ্রাহকদের সাথে প্রতারণা করছিল। এমন তথ্য পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আবুল কাসেম, বাবু, সুজন ও সেকেন্দার নামে চার আরতদারের কাছে এই আম জব্দ করা হয়। জব্দকৃত আমের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। পরে আমগুলো করতোয়া নদী সংলগ্ন মাঠে জনসম্মুখে ধ্বংস কার হয়। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়’।
ইত্তেফাক/রেজা
