নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

আপডেট : ২৩ মে ২০১৮, ১৫:৩৮
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় অনিক ও সোয়েব নামে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কোমাইগাড়ী শহর রক্ষা বাঁধে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। 
 
সোয়েব (৩২) শহরের দপ্তরীপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ও অনিক (২৮) একই উপজেলার চকআতিথা গ্রামের রেজাউননবীর ছেলে। 
 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেলে অনিক ও সোয়েব জেলা শহর থেকে কোমাইগাড়ী হয়ে বাইপাস সড়কের দিকে যাচ্ছিলেন। পথে কোমাইগাড়ী ঈদগাঁহ সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি