বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ১১ জন। আহতদের শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদ জিয়া মেডিকেল ফাঁড়ির সাব ইন্সপেক্টার আব্দুল আজিজ মন্ডল জানান, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার বীরগ্রাম নামক এলাকায় ট্রাক ও যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখী সংঘর্ষে হিউম্যান হলারের ১৫ জন যাত্রী আহত হয়। পরে তাদের শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হলে অজ্ঞাতনামা ৪ জন মারা যান। এই ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরো ১১ জন।
ইত্তেফাক/নূহু
