লালমনিরহাটে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২৩ মে ২০১৮, ১৬:৩০
লালমনিরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরে আলম ওরফে এশার আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। 
 
পুলিশ জানায়, বুধবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চর কুলাঘাট এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচারের জন্য কয়েকজন মাদক ব্যবসায়ী ঘুরাফেরা করছিলেন। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ গুলি করলে ঘটনাস্থলেই মাদক ব্যবসায়ী নুরে আলম নিহত হন। এসময় অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ফেনসিডিল, গাঁজা, হিরোইন ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
 
লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নুরে আলম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার যগুর তল গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি