রাজধানীতে ৩৩টি ককটেলসহ গ্রেফতার ২

আপডেট : ২৩ মে ২০১৮, ১৬:৪৪
রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে ৩৩টি ককটেলসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোমিনুর রহমান (৩১) ও শফিকুল ইসলাম (৩০)। তাদের কাছ থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, শেরে বাংলা নগর থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেরে বাংলা নগর থানার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন মিজান জামে মসজিদের দক্ষিণ পার্শ্বের গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই