গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
জানা যায়, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের রইচ উদ্দিনের ছেলে গাঁজা ব্যবসায়ী রেজাউল করিমকে (৩৭) তার বাড়ি থেকে ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া ওই রাতেই রামদেব গ্রামের সুধির চন্দ্রের বাঁশঝাড়ে জুয়া খেলার সময় ৫ জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন মৃত হরিস চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র, মৃত হরিপদ বর্মণের ছেলে মিলন চন্দ্র, মৃত রজনি চন্দ্রের ছেলে সম্বু চন্দ্র, মৃত সুধির চন্দ্রের গোবিন্দ চন্দ, তরণীকান্ত বর্মণের ছেলে প্রফুল্ল চন্দ্র। গ্রেফতারকৃতরা একই উপজেলার রামদেব গ্রামের।
থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে পুলিশ বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/নূহু
