বেগমগঞ্জে ১৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৪ মে ২০১৮, ১৫:১৮
বুুধবার রাতে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে বিপুল পরিমানের চোলাই মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
 
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রেক্ষিতে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে বিপুল পরিমানে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
এ ব্যাপারে থানায় তিনটি মামলা করা হয়েছে। তিনি আরো জানান, বেগমগঞ্জকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।
 
ইত্তেফাক/নূহু