সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২৪ মে ২০১৮, ২০:১৯
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী  সেলিম ওরফে ফেন্সি সেলিম (৩২) নিহত হয়েছে। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) আব্দুস ছাত্তার মিয়া, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, ওসি (অপারেশন) আজিজুল হক, উপ-পরিদর্শক ইব্রাহীম পাটোয়ারী, কনেস্টবল সাইদুল ও জাহাঙ্গীর আহত হন।
 
গত বুধবার দিবাগত রাত ২ টায় নাসিক ৩নং ওয়ার্ড দক্ষিণ নিমাইকাশারী ক্যানালপাড় খাঁন সাহেবের বালুর মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনালা বন্ধুক, একটি গিয়ার চাক্কু, ৫শ ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। নিহত সেলিম সানাড়পাড় বাগমারা এলাকার আবুল কাশেমের  ছেলে।
 
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানায়, সানাড়পাড়, মৌচাক, নিমাইকাশারী এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে দক্ষিন নিমাইকাশারী এলাকায় পুলিশের আভিযানিক দল পৌঁছুলে সংঘবদ্ধ একদল মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা ২০/২৫ রাউন্ড গুলি ছুঁড়লে একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) আব্দুস ছাত্তার মিয়া, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, ওসি (অপারেশন) আজিজুল হক, উপ-পরিদর্শক ইব্রাহীম পাটোয়ারী, কনেস্টবল সাইদুল ও জাহাঙ্গীর আহত হয়। সেলিমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা ও ডেমরা থানায় মোট ১৫ টি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/নূহু