চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ খোকন (৩৫) ও আরিফুল ইসলাম (৪০) নামে দুজন নিহত হন। নিহত খোকন ওই পিকআপের চালক ও আরিফ হচ্ছে চালানদার।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মাসুদ আলম জানান, ট্রাকটি মূল সড়কের একপাশে দাঁড়িয়েছিল। খুলনা থেকে মেশিনারিজ পণ্য নিয়ে আসা পিকআপটি রাস্তার পাশে দাঁড়ানো ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও চালানদারের মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
