বান্ধবীর কারণেই জার্সি খুলে সেলিব্রেশন রোনালদোর

আপডেট : ২৫ মে ২০১৮, ১৭:৪৬
এমন সেলিব্রেশনের পর হলুদ কার্ড দেখতে হয় অবধারিতভাবে। রোনালদো সেটা জানেন। এরপরও জার্সি খুলে ঠিক ওভাবেই গোলের সেলিব্রেশন করেন তিনি। সিআর সেভেন বলছেন, ‘যতদিন খেলব ততদিন সি সেলিব্রেশন চলবে।’
 
সব ম্যাচে অবশ্য রোনালদোকে এই সেলিব্রেশন করতে দেখা যায় না। তবে হাইভোল্টেজ ম্যাচে গোল করলে এভাবেই গোল উদযাপন করবেন রোনালদো। জার্সি খুলে শূন্যে ঝাঁপ। তার পর দুই পা ছড়িয়ে দাঁড়ান অনন্য স্টাইলে। রোনালদোর এমন স্টাইলে তার ভক্তকূল মোহাচ্ছন্ন হয়ে পড়ে। 
 
কিন্তু শাস্তির কথা জেনেও রোনালদো কেন বারবার জামা খুলে গোলের উদযাপন করেন? পর্তুগিজ তারকা রাখঢাক না রেখেই বলছেন, ‘আমার বান্ধবী জর্জিনা বলে, আমি দুনিয়ার সব থেকে আবেদন সৃষ্টিকারী পুরুষ। তাই জামা খুলে সেলিব্রেশন আমাকে মানায়। জর্জিনার এই দাবিকে সমর্থন জানাতেই আমার শি সেলিব্রেশন।’
 
ইত্তেফাক/কেআই