মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৬ মে ২০১৮, ১৩:০৭
 
মাগুরা সদরের আবারপুল নামকস্থানে সড়ক দুর্ঘটনায় নূর ইসলাম (২০) ও জাফরান (২২) নামের দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত নূর ইসলাম মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে এবং জাফরানের বাড়ি মাগুরা পৌর এলাকার সাজিয়াগা গ্রামে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফকো ভাই এবং ট্রাকের চালক ও হেলপার ।
 

ইত্তেফাক/এএম