ফেনীতে দুপক্ষের গোলাগুলিতে ডাকাত সদস্য নিহত

আপডেট : ২৬ মে ২০১৮, ১৬:৩৫
ফেনীতে কবির আহম্মদ নামে এক ডাকাত গুলিতে নিহত হয়েছে। শনিবার ভোরে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহুতিয়া রাস্তার মাথা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 
 
ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও একটি কার্তুজ, উদ্ধার করা হয়েছে। কবির পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খালেক বেতু মিয়ার ছেলে। 
 
স্থানীয়দের বরাত দিয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, শনিবার ভোরে রুহুতিয়া এলাকায় গোলাগুলি হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে তার নাম কবির আহম্মদ ওরফে কবির ডাকাত (৫০) বলে জানা গেছে। তার বিরুদ্ধে ১০টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি