সাতক্ষীরার শ্যামনগরে দুর্বৃত্তের হাতে জেবুন্নেছা (৫২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামের এ ঘটনা ঘটে। জেবুন্নেছা ওই গ্রামের আলহাজ্ব আজিজ সরদারের স্ত্রী।
পারিবারিক সূত্র মতে, ঘটনার সময় স্বামী আজিজ সরদার তারাবির নামাজ পড়তে মসজিদে ছিলেন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ বুঝে দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা দুটি মোবাইল সেট ও গৃহবধূ কানের দুল ছিঁড়ে নিয়ে যায়। বাড়ি এসে স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেয়।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।এঘটনায় নিহতের স্বামী আব্দুল আজিজ ও বাড়ির পাহারাদার পচা গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।
ইত্তেফাক/এসএস
