সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে এরশাদ আহমদ নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, ট্রাক ও লেগুনাকে আটক করা হয়।
ইত্তেফাক/ইউবি
