পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।
শনিবার মনপুরায় গরীব অসহায় জেলে ও দুস্থ্য মহিলাদের মাঝে জীবন রক্ষাকারী বয়া ও শাড়ী বিতরণ ও স্মরণিকা ফোয়ারা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানেও যোগদান করেন উপমন্ত্রী জ্যাকব।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপমন্ত্রী জ্যাকব বলেন, এখন রমজান মাস। পবিত্র ঈদের দিনে যাতে গরীব অসহায় দুস্থ্য মহিলারা নতুন শাড়ী পড়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে তার জন্য ঈদ সামগী (শাড়ী) বিতরণ করা হয়েছে। রমজান মাসে আমাদের তাকওয়া অর্জনের মাস।
তিনি আরও বলেন, মেঘনার ভাঙন রক্ষায় ব্লকের কাজ চলছে। মনপুরাবাসীর প্রাণের দাবী নদী ভাঙনের হাত থেকে মনপুরাকে রক্ষা করা হয়েছে। উপজেলায় সকল রাস্তা পাকা করণের কাজ চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আজিজ ভূঁঞা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম শাহজাহান,সহসভাপতি হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক,সহ-সভাপতি আব্দুল লতিফ ভূঁঞা,উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন,দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যাহ কাজল,মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেআই
