ঈদ উপলক্ষে নভোএয়ার এর অতিরিক্ত ফ্লাইট

আপডেট : ২৭ মে ২০১৮, ১৩:৩৫
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
 
ঈদের ছুটিতে সম্মানিত যাত্রীদের স্বাচ্ছন্দময় ও নিরাপদ ভ্রমণের চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার ১২ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন অতিরিক্ত ২টি করে ফ্লাইট পরিচালনা করবে।
 
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর ৪টি, যশোর ৩টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৪টি, সিলেট ১টি ও কলকাতায় ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
 
ইত্তেফাক/আরকেজি