অ্যাপাসার ৩.১ পেনড্রাইভ আনল টেকরিপাবলিক

আপডেট : ২৭ মে ২০১৮, ১৬:০১
দ্রুত গতির নিরাপদ তথ্য পরিবহন ও সংরক্ষণ সুবিধা যুক্ত পেনড্রাইভ দেশের বাজারে নিয়ে এসেছে টেক রিপাবলিক। অ্যাপাসার এ এইচ ৩৫৯ মডেলের পেনড্রাইভটি একাধারে ব্যবহারবান্ধব ও দৃষ্টিনন্দন। 
 
পেনড্রাইভটির ক্যাপ যেন হারিয়ে না যায় সেজন্য এর পেছন ভাগে রয়েছে এটি আটকে রাখার বিশেষ ব্যবস্থা। একইসঙ্গে সহজে বহন করার জন্য রয়েছে কি-চেইন। 
 
অপরদিকে ইউএসবি ৩.১ পোর্টের হওয়ায় এটির তথ্য পরিবহন গতি ৫ জিবি পর্যন্ত বহাল থাকে। ১৬ ও ৩২   জিবি তথ্য ধারণ ক্ষমতার অ্যাপাসার এএইচ ৩৫৯ পেনড্রাইভটির দাম যথাক্রমে ৫৭৫ ও ৯৫০ টাকা।