আলমডাঙ্গায় বিভক্ত যুবলীগের কয়েক হাজার কর্মী-সর্মথক ইফতার মাহফিল ও জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইউনিয়ন যুবলীগের নেতৃত্বে মিছিল আসতে থাকে। এ সময় শহর যুবলীগের মিছিলের শহরে পরিণত হয়। শনিবার উপজেলা চত্বরের এরশাদ মঞ্চে আলমডাঙ্গা পৌর যুবলীগ ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
আলমডাঙ্গা পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন যুগ্মআহবায়ক সামসুজ্জোহা মল্লিক হাসু, উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আ.লীগের সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম।
আলমডাঙ্গা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল সোনাহারের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান, আলমডাঙ্গা পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুক, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সদস্য তপন বিশ্বাস, জামজামী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রতিটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক যুবলীগের নেতাকর্মী। সংবর্ধনা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইত্তেফাক/নূহু
