সাতক্ষীরার তালায় কাঠ বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর গুরুতর আহত হয়েছে। রবিবার বিকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার মেলা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোটরসাইকেল চালক তালা উপজেলার রহিমাবাদ বেড়িবাঁধ এলাকার মোক্তার হোসেনের ছেলে আবুল হোসেন (১৪), তালা মহল্লাপাড়া সিরাজের ছেলে ইমন (১৮) ও কয়রা এলাকার আব্দুর রব হোসেনের ছেলে সাগর ইসলাম (১৬)।
আহতদের উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ইমন ও সাগরের অবস্থা আশংকাজনক।
তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কাঠ বোঝাই ট্রাকটি (যার নং- ঢাকা মেট্রো ট- ১৪-০০০৩ ) আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
