কক্সবাজারে ক্রসফায়ার আতঙ্কে এলাকা ছাড়ছে অনেকে

আপডেট : ২৭ মে ২০১৮, ১৯:৫৩
সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অ্যাকশন শুরুর পর কক্সবাজারের অনেক বাঘা মাদক ব্যবসায়ী এলাকা ছাড়ছে। বিশেষ করে নিত্য কোলাহল ও যানজটে অতিষ্ঠ সীমান্ত উপজেলা টেকনাফে গত ৫/৬দিন মাদক বিরোধী অভিযান এবং বন্দুকযুদ্ধে তালিকাভূক্ত ইয়াবা কারবারী দুই জনপ্রতিনিধির মৃত্যুর হয়। এরপর হঠাৎ করে বদলে গেছে মানুষের জীবনযাপন পদ্ধতি। মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের মোটরবাইকসহ ভিআইপি গাড়ির মহড়া উধাও হয়ে গেছে।
 
বিশেষ করে কক্সবাজার জেলার মাদকজোন খ্যাত টেকনাফের তালিকাভূক্ত শতাধিক ইয়াবা ব্যবসায়ী, উখিয়া, রামু, মহেশখালী, পেকুয়াসহ কক্সবাজার শহরের অনেককে আগের মতো খুঁজে পাওয়া যাচ্ছে না।
 
বিশ্বস্ত সূত্রে জানা গেছে অনেকেই গোপনে পাড়ি জমিয়েছেন ঢাকা, চট্টগ্রামসহ দূরের জেলাগুলোয়।আবার একজন স্বপরিবারে পাড়ি জমিয়েছেন মালয়শিয়ায়। মুলত যারা লাখ লাখ ইয়াবাসহ মাদকদ্রব্য অধিদপ্তর, পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পড়েছিলেন এবং পরবর্তীতে আ্ইনের ফাঁক গলে জামিনে বের হয়ে এসেছিলেন।
 
সূত্রে জানা গেছে, জেলার তালিকাভূক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ঘরে এখন ‘ক্রসফায়ার' আতঙ্ক।
 
ইত্তেফাক/নূহু