আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রংপুর শাখায় টাকা জমা দিতে এসে শফি মিয়া (৬৩) নামে এক ব্যবসায়ীর এক লাখ টাকা চুরি হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের ভেতর এ ঘটনা ঘটে।
শফি মিয়া জানান, আরবি ট্রেডার্স নামে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার ছেলে হাসান শেখ ওই প্রতিষ্ঠানের মালিক। রবিবার ৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জমা দেয়ার জন্য তিনি ব্যাংকে যান। এ সময় ব্যাংক কর্মচারী হিসেবে পূর্ব পরিচিত এক ছেলে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। পরে কৌশলে এক লাখ টাকার একটি বান্ডিল চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
শফি মিয়া আরো জানান, তিনি এর আগেও ওই ছেলেকে ব্যাংকে দেখেছিলেন। তাকে ব্যাংকের স্টাফ হিসেবে জানতেন। টাকা হারানোর পর তিনি জানতে পারেন যে ওই ছেলে ব্যাংকের কেউ না।
এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপাক মো. ইব্রার বলেন, ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রংপুরের নবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি চুরি যাওয়া টাকা উদ্ধারের জন্য সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
