ঢাকার ধামরাই উপজেলার গারাইল এলাকা থেকে পরিত্যক্ত একটি সুটকেস থেকে এক অজ্ঞাত যুবকের মাথা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার এ লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কাওয়ালি পাড়া পুলিশ ফাঁড়ির এস আই মো. মহনিস জানান, পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝোপের মধ্যে সুটকেস দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সুটকেস খুলে পলিথিন, চাঁদর মোড়ানো এক যুবকের মস্তক বিহীন লাশ দেখতে পান। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পলিথিন হয়েছে। পরিচয় পাওয়া গেলে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
