রংপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর (দঃ) ডিবি। ২৮ মে সোমবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম খাশবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম আবুল কালাম আজাদ ওরফে কালু মিয়া (৩৫)। তার বাবার না, মজিবর রহমান।
গ্রেফতারকালে কালুর কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। কালুর বিরুদ্ধে আগের চুরি, দ্রুত বিচার ও মাদকসহ মোট ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন বলে জানা গেছে।
এ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন এসআই মিলন, এসআই আবু হোসেন, এএসআই কামাল ও সঙ্গীয় ফোর্স।
ইত্তেফাক/নূহু
