দামুড়হুদা মডেল থানার ওসি প্রত্যাহার

আপডেট : ২৯ মে ২০১৮, ০৩:২৯
এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনকে সোমবার রাতে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।  
 
এদিকে এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) তরিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন-সহকারী পুলিশ সুপার আসহান হাবীব ও ডিআইও-ওয়ান গোলাম মোহাম্মদ। তদন্তে উল্লেখিত অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
 
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আহসান হাবিব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি