গাঁজার গাছসহ চাষি আটক

আপডেট : ২৯ মে ২০১৮, ১৩:২৯
বাগেরহাটের ফকিরহাটে মৎস্য ঘেরের পাড় থেকে চারটি গাঁজার গাছসহ আশুতোষ মৃধা (৩০) নামে এক চাষিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে আটক করা হয়।
 
গতকাল রাতে ফকিরহাট মডেল থানার এসআই বিধান চন্দ্র রায় ও এএসআই রাজীব আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘেরের পাড় থেকে গাঁজা গাছসহ তাকে আটক করেছে বলে জানান অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ।
 
তিনি আরও জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃত আশুতোষ নলধা মৌভোগ ইউনিয়নে কাথলী এলাকার মৃত হরিপদ মৃধার ছেলে।
 
ইত্তেফাক/এসএস