গোপালপুর থানা পুলিশ আজ মঙ্গলবার ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। তার নাম সাদ্দাম হোসেন। তিনি হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
থানা পুলিশ জানায়, সাদ্দাম হোসেন ছাত্রলীগের নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো। গোপন সুত্রে খবর পেয়ে এস.আই. আবু তাহের চাতুটিয়া মোড় থেকে ৩৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
ইত্তেফাক/নূহু
